Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Saturday, March 12, 2016

রোববার সানির আর মঙ্গলবার তাসকিনের পরীক্ষা

Unknown | 9:41 PM | Be the first to comment!
ভারতের চেন্নাইয়ের পরীক্ষাগারে রোববার পরীক্ষা দেবেন আরাফাত সানি আর মঙ্গলবার পরীক্ষা দেবেন তাসকিন আহমেদ। 

আরাফাত সানি শনিবার সকালে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তাসকিন আহমেদ রোববার পর্যন্ত দলের সঙ্গে থেকে সোমবার চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমান চাপবেন।

পরদিন অর্থ্যাৎ মঙ্গলবার পরীক্ষা দিয়ে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রোববার ওমানের বিপক্ষে তাসকিনকে চায় টিম ম্যানেজম্যান্ট।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে বাংলাদেশ ডাচদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে আইসিসি।
এই দুই খেলোয়াড়ের বদলি হিসেবে কোনও খেলোয়াড়কে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে না বলে টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে।

হাসপাতালে ভর্তি সুজানা

Unknown | 9:34 PM | Be the first to comment!
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর হঠাৎ করেই অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে সুজানা ফেসবুকে জানান, ' আমি চেক আপ করাতে এসেছি এখানে। চেক আপ সব সম্পন্ন হয়েছে। আর কিছু দিন হাসপাতালে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ডাক্তারের রিপোর্ট এখনও দেয়নি।
দর্শকপ্রিয় এ অভিনেত্রীর অসুস্থতার কথা শুনে তার ভক্ত ও সহকর্মীরা দুঃখপ্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি যেনো শিগগিরি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। অবশ্য ২২ মার্চ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খানের সঙ্গে গত বছরের এপ্রিলে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে অভিনয়ে ব্যস্ত রেখেছেন সুজানা। বর্তমানে রিয়াজ, তাহসান, অপূর্বদের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করে জনপ্রিয় হয়েছেন।

Friday, March 11, 2016

শেষ মুহূর্তে সাকিব ও মুশফিককে নিয়ে যে কারণে দুশ্চিন্তায় বাংলাদেশ

Unknown | 4:52 PM | Be the first to comment!

অনিশ্চয়তায় মধ্যে মাঠের লড়াই। তবে এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ।
বাংলাদেশের কোচ হাথুরুসিংহে জানিয়েছেন এই বিষয়ে। কোচের চিন্তার শেষ নেই এই দুই ক্রিকেটারকে নিয়ে। বাজে ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছেন না তারা।
উইকেটে ব্যাট হাতে যেন দাঁড়াতেই পারছেন
না এই দুই ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার আগেই এই কারণে চিন্তায় মগ্ন হাথুরুসিংহে।
কোচ বলেছেন, আমাদের ৬ জন ব্যাটসম্যান। কিন্তু সেটভাবে পাওয়া যাচ্ছে না তাদের। বোলারদের উপর অনেক কিছুই নির্ভর করছে।
সাকিব ও মুশফিক ব্যাট হাতে লজ্জা দিচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীদের। বৃষ্টির সব ঝগড়া শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

গান গেয়ে মঞ্চ মাতালেন ক্রিকেটার রুবেল হোসেন !!! (ভিডিও সহ)

Unknown | 4:10 PM | Be the first to comment!
এবার গান গাইলেন ক্রিকেটার রুবেল হোসেন !!! শুনুন তার গান টিঃ